ব্যবহারকারীর শর্তাবলী

Click & Sale ব্যবহার করার আগে অনুগ্রহ করে শর্তগুলো পড়ুন।

সর্বশেষ হালনাগাদ: ১ অক্টোবর ২০২৬

১. সেবার ধরন

Click & Sale একটি বিজ্ঞাপন প্ল্যাটফর্ম। আমরা কোনো পণ্য কিনি বা বিক্রি করি না এবং ক্রেতা-বিক্রেতার লেনদেনের পক্ষ নই।

২. বিজ্ঞাপন দেওয়ার নিয়ম

  • শুধু বৈধ পণ্য ও সেবার বিজ্ঞাপন দেওয়া যাবে
  • সঠিক ক্যাটাগরি, আসল ছবি ও সত্য তথ্য দিতে হবে
  • একই পণ্যের একাধিক বিজ্ঞাপন দেওয়া যাবে না
  • অস্ত্র, মাদক, নকল পণ্য, বন্যপ্রাণী ইত্যাদি নিষিদ্ধ

৩. অ্যাকাউন্ট

আপনার অ্যাকাউন্টের নিরাপত্তার দায়িত্ব আপনার। নিয়ম ভঙ্গ করলে বিজ্ঞাপন সরিয়ে দেওয়া বা অ্যাকাউন্ট বন্ধ করা হতে পারে।

৪. দায়বদ্ধতা

বিজ্ঞাপনের তথ্যের সত্যতা বা লেনদেনের ফলাফলের জন্য Click & Sale দায়ী নয়। নিরাপত্তা পরামর্শ মেনে লেনদেন করুন।

৫. পেইড সেবা

Click & Sale-এ একমাত্র পেইড সেবা হলো বিক্রেতার প্ল্যান সাবস্ক্রিপশন। পণ্য কেনা-বেচার টাকা Click & Sale-এর মাধ্যমে দেওয়া হয় না — ক্রেতা ও বিক্রেতা সরাসরি লেনদেন করেন। সাবস্ক্রিপশনের টাকা সাধারণত ফেরতযোগ্য নয়, তবে প্রযুক্তিগত সমস্যায় রিফান্ড বিবেচনা করা হয়।