সাহায্য কেন্দ্র

সাধারণ প্রশ্নের উত্তর এখানে — না পেলে আমাদের লিখুন।

কীভাবে বিজ্ঞাপন পোস্ট করবো?

উপরের "বিজ্ঞাপন পোস্ট করুন" বাটনে ক্লিক করে ক্যাটাগরি বেছে নিন, ছবি ও বিবরণ দিন, তারপর পোস্ট করুন। বিজ্ঞাপন সাথে সাথেই সবাই দেখতে পাবে।

আমার বিজ্ঞাপন কেন বাতিল হয়েছে?

ভুল ক্যাটাগরি, অস্পষ্ট ছবি, নিষিদ্ধ পণ্য বা অবাস্তব দাম থাকলে বিজ্ঞাপন বাতিল হতে পারে। ঠিক করে আবার পোস্ট করুন।

বিজ্ঞাপনের মেয়াদ কতদিন থাকে?

ফ্রি প্ল্যানে ৩০ দিন। মেয়াদ শেষ হলে "আমার বিজ্ঞাপন" পেজ থেকে এক ক্লিকে রিনিউ করা যায়।

পণ্য কীভাবে কিনবো?

Click & Sale-তে সরাসরি কেনাকাটা হয় না। বিজ্ঞাপনের পেজ থেকে বিক্রেতাকে কল বা বার্তা দিন, পণ্য দেখে দাম ঠিক করে সামনাসামনি লেনদেন করুন।

Click & Sale-তে কিসের জন্য টাকা দিতে হয়?

শুধু বিক্রেতার প্ল্যান সাবস্ক্রিপশনের (প্রো বা বিজনেস) জন্য। পণ্য কেনা-বেচার টাকা Click & Sale-তে দেওয়া হয় না — বিজ্ঞাপনে দেওয়া দাম ও লোকেশন দেখে ক্রেতা-বিক্রেতা দেখা করে সরাসরি লেনদেন করেন।

প্রতারণা থেকে কীভাবে নিরাপদ থাকবো?

পণ্য না দেখে অগ্রিম টাকা পাঠাবেন না, জনবহুল জায়গায় দেখা করুন, আর OTP বা পাসওয়ার্ড কখনো কাউকে দেবেন না।

অ্যাকাউন্ট কীভাবে ভেরিফাই করবো?

প্রোফাইল পেজে সঠিক মোবাইল নম্বর ও ইমেইল দিন। সাপোর্টে NID-এর ছবি পাঠালে যাচাই করে ভেরিফাইড ব্যাজ দেওয়া হয়।

পাসওয়ার্ড ভুলে গেলে কী করবো?

লগইন পেজে "পাসওয়ার্ড ভুলে গেছেন?" এ ক্লিক করে ইমেইলে পাঠানো লিংক দিয়ে নতুন পাসওয়ার্ড সেট করুন।

উত্তর পাননি?

লগইন করে সাপোর্ট টিকেট খুলুন অথবা সরাসরি যোগাযোগ করুন।